April 8, 2026, 7:26 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আবেদন মন্ত্রণালয়ে জমা, অনুমতি পেলেই লন্ডনে রওনা

ডিটেকটিভ ডেস্কঃঃ

চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই জারি হবে প্রজ্ঞাপন।
সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

mostbet

অনুমতি পেলে সেখান থেকে আজ যেকোনো সময় তাকে চার্টার্ড বিমানে সিঙ্গাপুর হয়ে লন্ডন নেয়া হতে পারে বলে জানা গেছে। খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক দল এবং পরিবারের সদস্যরাও থাকবেন। খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বিমানবন্দরে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। এখন সরকারের অনুমতির অপেক্ষায় আছে পরিবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।
এর আগে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার তাকে বিদেশে নিতে সরকারের কাছে লিখিত আবেদন করেন। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, সরকার এ ব্যাপারে ইতিবাচক রয়েছে এবং বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

১১ এপ্রিল করোনা শনাক্তের পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন। ১৪ দিন পরও তার করোনা নেগেটিভ না আসায় ২৭ এপ্রিল ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার বিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাপাতালের করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় খালেদা জিয়াকে। সেখানেই দশ সদস্যের মেডিকেল বোর্ডের তত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর