April 13, 2026, 4:12 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মেসি-সুয়ারেসের গোলে সেমিতে বার্সা

মেসি-সুয়ারেসের গোলে সেমিতে বার্সা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

নিজেদের মাঠে বার্সেলোনাকে হারিয়ে অভাবনীয় কিছুর সম্ভাবনা জাগিয়েছিল এস্পানিওল। তবে ফিরতি পর্বে লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি দলটি। আক্রমণভাগের দুই তারকার গোলে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।

এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া বার্সেলোনা কাম্প নউয়ে ফিরতি লেগে ২-০ ব্যবধানে জিতেছে। দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রগামিতায় শেষ চারে উঠেছে এরনেস্তো ভালভেরদের দল।

বৃহস্পতিবার রাতে প্রথম ২৫ মিনিটের মধ্যেই দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা।

নবম মিনিটে ডান দিক থেকে আলেইশ ভিদালের দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে প্রথম গোলটি করেন সুয়ারেস। ১৬ মিনিট পর ডিফেন্ডারদের ভুলের সুযোগে ডি-বক্সের বাইরে বল ধরে কিছুটা আড়াআড়ি গিয়ে বাঁ-পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

৬৮তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তাকে বসিয়ে এ মাসেই লিভারপুল থেকে ১৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে আসা ফিলিপে কৌতিনিয়োকে নামান কোচ। বার্সেলোনার জার্সিতে অভিষেকের এক মিনিটের মাথায় ফ্রি-কিক আদায় করে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

৭৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে মেসির নিচু শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। আর শেষ দিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা পোস্টে লাগলে ব্যবধান আর বাড়েনি।

স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেমি-ফাইনালে ওঠা বাকি তিন দল হলো সেভিয়া, ভালেন্সিয়া ও লেগানেস।

Share Button

     এ জাতীয় আরো খবর