April 13, 2026, 1:40 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে চোরাচালানকৃত শাড়ী ও লেহেঙ্গাসহ ০১ জন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

mostbet

র‌্যাবের বিশেষ অভিযানে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে আনুমানিক ০১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত শাড়ী ও লেহেঙ্গাসহ ০১ জন গ্রেফতার, কাভার্ডভ্যান জব্দ।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন কালোবাজারী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ০৪ মে, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ১,২১,২৯,০০০/- (এক কোটি একুশ লক্ষ উনত্রিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন রং ও ব্রান্ডের  চোরাচালানকৃত বিদেশি শাড়ী ও ৪,৫৬,০০০/-(চার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা মূল্যের বিভিন্নি মডেলর বিদেশি লেহেঙ্গাসহ সর্বমোট ১,২৫,৮৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার পঁচাশি হাজার) টাকার চোরাইকৃত বিদেশি শাড়ী ও লেহেঙ্গাসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবুল কালাম (২৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে চোরাচালানকৃত শাড়ী ও ল্যাহেঙ্গা পরিবহনে ব্যবহৃত ০১ (এক) টি কাভার্ডভ্যান, ০৩ মোবাইল ফোন, নগদ- ১১,৭৮০/- (এগার হাজার সাতশত আঁশি) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার শাড়ী চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দেশ হতে চোরাচালান এর মাধ্যমে শাড়ী ও লেহেঙ্গা সংগ্রহ করে নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর