April 8, 2026, 11:49 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরীফ হাসান,দোহার (ঢাকা) প্রতিনিধিঃঃ

mostbet

ঢাকার অদূরে  দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)- এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ সোনিয়া আক্তার (৩২)  ও মোঃ ওবায়দুল্লাহ মমিন (২৫)।

গতকাল বুধবার (২১ অক্টোবর) রাতে  র‌্যাব-১০ সিপিসি-২, কেরানীগঞ্জ  ক্যাম্পের ভারপ্রাপ্ত  কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে দক্ষিন কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সোনিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, ১ টি মোবাইল ও নগদ ১৯৫ টাকা  জব্দ করা হয়।

অপরদিকে, গোপান সংবাদের ভিত্তিতে দক্ষিন কেরাণীগঞ্জের বসুন্ধরা এলাকা থেকে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মমিনকে  গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা, ১ টি মোবাইল ও নগদ ১৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১০ সিপিসি-২, কেরাণীগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা যায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর