April 9, 2026, 1:42 am

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পুলিশের অভিযানে তানোরে চোলায়মদ ও গাঁজা উদ্ধার’ ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ গ্রেফতার-৪

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধানঃঃ
রাজশাহী’র জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, মোঃ মতিউর রহমান সিদ্দিকি দ্বয়ের সঠিক দিক নির্দেশনা মোতাবেক সোমবার (০২ নভেম্বর) সারাদিন-রাত ও দিবাগত রাত্রি মঙ্গলবার (০৩ নভেম্বর) ২০২০ ইং রাত ১২ ঘটিকার পর থেকে সকাল পর্যন্ত অর্থাৎ ২৪ ঘন্টায় তানোর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসানের চৌকস নেতৃত্বে পৃথক পৃথকভাবে ৩-টি অভিযান পরিচালনা করে অবৈধ গাঁজা উদ্ধার পূর্বক গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলায় ০৪ জনকে আটক করতে সক্ষম হন থানা পুলিশ। অভিযান গুলোতে অংশ গ্রহণ করেন তানোর থানার চৌকস বেশ কয়েকজন অফিসার ও পুলিশ সদস্য বৃন্দরা।
প্রথম অভিযানে : এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা পারভেজ তানোর থানা, রাজশাহী সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ২২ (বাইশ) গ্রাম গাঁজা উদ্ধার’সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ খুশবর আলী (৩৬), পিতা- মৃত জহির উদ্দিন মন্ডল, সাং- মালশিরা, থানা- তানোর, জেলা- রাজশাহী।
দ্বিতীয় অভিযানে : এসআই (নিঃ) মোঃ ইয়াছির আরাফাত তানোর থানা, রাজশাহী সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে ০৩ (তিন) লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধারসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীরা হলো, ১। শ্রী সজিব কুমার রবিদাস (১৯), পিতা- শ্রী তাপস কুমার রবিদাস, সাং- হরিদেবপুর, ২। মনিবাবু রবিদাস (২৭), পিতা- রামলাল রবিদাস, সাং- কামারগাঁ, উভয়ের থানা- তানোর, জেলা- রাজশাহী।
তৃতীয় অভিযানে : এএসআই (নিঃ) মোঃ শাহাজুল ইসলাম মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্সসহ মুলতবী পরোয়ানা ভুক্ত পলাতক ০১ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ সাইদুর রহমান, পিতা- মৃত আব্দুল মান্নান, সাং- সাদিপুর, পোস্ট- মুন্ডুমালা থানা- তানোর, জেলা- রাজশাহী।
উপরোক্ত ঘটনায় আসামীদের গ্রেফতার পূবর্ক মঙ্গলবার (০৩ নভেম্বর) ২০২০ ইং বেলা ১১টা ৩০ মিনিটের দিকে বিধি মোতাবেক পুলিশ হেফাজতে বিজ্ঞ অদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই গণমাধ্যম কর্মীকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের শ্রাদ্ধীয় রাজশাহী’র জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, মোঃ মতিউর রহমান সিদ্দিকি স্যারদ্বয়ের সঠিক দিক নির্দেশ অনুয়ায়ী সোমবার (০২ নভেম্বর) সারাদিন-রাত ও দিবাগত রাত অর্থাৎ (০৩ নভেম্বর) ২০২০ ইং রাত ১২ ঘটিকার পর থেকে সকাল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়। আমরা বিভিন্ন ভাবে অনুসন্ধান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার আওতাধীন এলাকাগুলোতে অভিযান পরিচালনা করি। অভিযানে চোলায়মদ ও গাঁজা উদ্ধারসহ অন্যান্য মামলায় মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
অফিসার ইনচার্জ আরো বলেন, মঙ্গলবার (২০ অক্টোবর) আটককৃত ০৪ জন আসামীকে গ্রেফতার পূবর্ক বিধি মোতাবেক প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে পুলিশ হেফাজতে বিজ্ঞ অদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আমরা নিয়মিত ভাবে শ্রাদ্ধীয় পুলিশ সুপার মহোদয়সহ উর্ধতন কর্মকর্তা দ্বয়ের সঠিক নির্দেশনায় আমাদের নিয়মিত চলমান অভিযান অব্যাহত রেখেছি। বর্তমানে আগের চেয়ে তানোর থানা এলাকায় মাদকসহ অন্যান্য অরাজকতা গুলো অনেক অংশেই কমিয়ে আন্তে পেরেছি। আমরা বরাবরের মতোই দেশ ও  জাতির কল্যানার্থে তানোর থানা এলাকায় শান্তি বজায়ের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে বদ্ধপরিকর বলেও জানান ওসি রাকিবুল হাসান।
Share Button

     এ জাতীয় আরো খবর