April 9, 2026, 11:42 am

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

গোদাগাড়ীতে এক নারী সবজি বিক্রেতাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ’ আটক-৩

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহীর গোদাগাড়ীতে নারী সবজি বিক্রেতাকে (৪০) দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৩১শে অক্টোবর) ২০২০ ইং রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা লাড্ডুর মোড়ে মুন্টির আমবাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন যথাক্রমে,  রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার বিনদারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে শুকুর (৪০), গোদাগাড়ী উপজেলার ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (৩০) এবং মৃত আবু জাকিরের ছেলে বাবু (৪৫)। ওই তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতেই তিনজনকে আটক করে পুলিশ। এর পর রাতেই গোদাগাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ গণমাধ্যম কর্মীদের জানান, ধর্ষণের শিকার ওই নারী রাজশাহীর তানোর উপজেলার বাসিন্দা। তবে তিনি বর্তমানে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ভাড়া থাকেন এবং সবজি বিক্রি করে সংসার চালান। পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার হন বলে তিনি অভিযোগ করেছেন।
ওসি মাসুদ পারভেজ বলেন, তিনি প্রথমে কাশিয়াডাঙ্গা থানায় এসে অভিযোগ করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একজনকে আটক করা হয়। পরে দামকুড়া থানা ও গোদাগাড়ী মডেল থানাসহ তিন থানা মিলে যৌথ অভিযান চালিয়ে অপর দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। রাতে তিনজনকেই গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই তরুণী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেছেন। রবিবার (০১ নভেম্বর) দুপুরের দিকে আসামীদের পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি)-তে পাঠানো হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর