April 13, 2026, 5:41 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নবীগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে রাতের আধারে প্রায় ৫ শতাধিক চারা গাছ কর্তন

বুলবুল আহমদঃঃ
গাছ কেটে কিশের শত্রুতা! হবিগঞ্জের নবীগঞ্জে শত্রুতা মেটাতে রাতের আধারে কে বা কাহারা ৫ শতাধিক গাছের চারা কর্তন করেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়ার বাড়ীতে প্রায় ১৩ একর ভুমিতে মাছের ফিসারীর চারদিকে লাগানে হয় প্রায় ৫ শতাধিক বিভিন্ন জাতের চারা রােপন করেন। গত সোমবার রাতের আধারে কে বা কাহারা গাছের সব চারা গুলো কেটে ফেলে দেয়। পরদিন সকালে বাড়ীর লোকজন তা দেখে হতভম্ব হয়ে যান। এতে এবং বাড়ীর মালিক নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মরহুম বীর মুক্তিযোদ্ধা ছানু মিয়ার পুত্র শাহিনুর রহমান অভি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধরন ডায়েরী করেন। এলাকার লোকজন বলেন, রাতের আধারে গাছের চারা কেটে ফেলে এ কেমন শত্রুুতা করল দুস্কৃতিকারীরা। এটা কোন ধরনের কান্ড? প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছেন ঐ এলাকার লোকজন।
Share Button

     এ জাতীয় আরো খবর