April 13, 2026, 2:59 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ডিবি পুলিশের অভিযানে রাজশাহীর দুর্গাপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আমজাদ গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
রাজশাহীর দুর্গাপুরে হিরোইন ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫ টার দিকে দেবিপুর বাজারের পূর্ব পাশে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আমজাদ হোসেন (৫০), হলো দুর্গাপুর পৌরসভার দেবিপুর গ্রামের দেরাজ প্রামাণিক এর ছেলে। অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ শাখার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রেজা সরকার। অভিযান চলাকালীন সময় তাকে সার্বিক সহযোগিতা করেন সঙ্গীয় চৌকস অফিসার ও পুলিশ ফোর্স।
অভিযানের সময় গ্রেফতারকৃত আসামীর কাছে থেকে ২০ গ্রাম হিরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধা করা হয়। ওই সময় আমজাদ হোসেনের ছেলে জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। গ্রেফতার পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর