April 9, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বাসা থেকে অস্ত্র-মদ উদ্ধার, ইরফানের দেহরক্ষী রিমান্ডে

বিশেষ সংবাদদাতাঃঃ

mostbet

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধরের অভিযোগে মামলার পর সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সেলিমের ছেলে ইরফান ও তার দেহরক্ষী জাহিদকে আটক করেছে র‍্যাব।

এর আগে সোমবার সকালে ইরফান সেলিমসহ ৪ জনের নামে রাজধানীর ধানমন্ডি থানায় মামলা করে ভুক্তভোগী। এ মামলায় সকালেই গ্রেপ্তার করা হয় গাড়ি চালক মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ অনুমতি দেন।

পুলিশ আসামি মিজানুর রহমানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

সোমবার বেলা ১২টার দিকে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ঢাকার সোয়ারিঘাটের দেবদাস লেনে হাজী সেলিমের বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে র‌্যাব। এসময় বাড়ির ভেতরে তল্লাশি করে অস্ত্র ও মাদক বিভিন্ন ধরনের সিকিউরিটি ডিভাইস উদ্ধার করে র‍্যাব। এরফানের বাসা থেকে বেশ কিছু অবৈধ জিনিস উদ্ধার করে র‌্যাব। এর মধ্যে আছে একটি আগ্নেয়াস্ত্র, যেটা অবৈধ বলে ধারণা করছে র‍্যাব। সেটির কাগজপত্র এখনও দেখাতে পারেননি তিনি। এছাড়া বিপুল সংখ্যক মদের বোতল রয়েছে বাড়িটিতে। পাওয়া গেছে বেশ কিছু বিয়ারের ক্যান।

সাদা রঙের নয়তলা ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ইরফান সেলিম থাকেন জানিয়ে র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, সেখানে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি এয়ারগান, ৩৭টি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং বিদেশি মদ ও বিয়ার পাওয়া গেছে। আগ্নেয়াস্ত্রের কোনো লাইসেন্স নেই। আর ওয়াকিটকিগুলোও অবৈধ, কালো রঙের এসব ওয়াকিটকি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করতে পারেন।

এদিকে, নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে আটক করেছে র‍্যাব। সোমবার দুপুরে সোয়ারি ঘাট এলাকায় হাজী সেলিমের বাসায় অভিযানের সময় তাকে আটক করা হয়। ইরফান সেলিম নিজেও একজন জনপ্রতিনিধি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি।

এর আগে, রোববার রাতে ধানমণ্ডি এলাকায় হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সোমবার একটি মামলা হয় থানায়। তাতে ইরফান সেলিম ছাড়াও হাজী সেলিমের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো তিনজনকে আসামি করা হয়।

তাদের বিরুদ্ধে বেআইনিভাবে পথরোধ করে সরকারি কর্মকর্তাকে মারধর, জখম ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন মামলার বাদী নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খান।

রোববার রাতে ধানমন্ডিতে সাংসদ হাজি সেলিমের গাড়ির সাথে লেফটেন্যান্ট ওয়াসিফের মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন গাড়ি থেকে কয়েকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর করে। এসময় গাড়িতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম না থাকলেও ছিলেন তার ছেলে ইরফান সেলিম। ঘটনার পরে গাড়ি ও মোটরসাইকেল থানায় নিয়ে যায় পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর