March 24, 2026, 10:05 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু

ডিটেকটিভ ডেস্কঃঃ

চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।

৬৫ বছর বয়সী এ অভিনেতা কিছুদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে দুবার তাঁর হার্ট ফেইল হয় বলে জানান চিকিৎসকরা। পরে দুপুর ১২টা ৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে রোববার সাদেক বাচ্চুর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হলে গত ৭ সেপ্টেম্বর সাদেক বাচ্চু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর ১১ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। একদিন পর তাঁর অবস্থার অবনতি হতে তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে তিনি কোভিড ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে ভর্তি ছিলেন। সাদেক বাচ্চু বাংলা চলচ্চিত্রের অন্যতম খল-অভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি।

১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তাঁর অভিনীত প্রথম নাটক প্রথম অঙ্গীকার। তার প্রথম চলচ্চিত্র ছিলো ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রামের সুমতি। তিনি বাংলাদেশ ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর