March 24, 2026, 7:46 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পরীক্ষা বাতিলে শিক্ষার্থীর মানসিক চাপ কমবে

ডিটেকটিভ ডেস্কঃঃ

পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিলের পর, পরের ক্লাসে ওঠার মূল্যায়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা। মেধা যাচাইয়ের মাধ্যমে মূল্যায়ন চান তারা। এদিকে এই দুই পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের মানসিক চাপ কমবে বলে মত মনোবিদদের। আর শিক্ষাবিদেরা দিচ্ছেন ছুটির মধ্যে পড়াশোনার প্রস্তুতি সেরে রাখার পরামর্শ।

সাফফাত সুহান লাবিবা। কেসি মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। জেএসসি পরীক্ষা হচ্ছে না, তাই পরের ক্লাসে যাওয়ার মূল্যায়ন নিয়ে আছে ভাবনা।

লাবিবার ছোট ভাই আবরার জুনাইদ ওয়াসি। পড়ে ক্লাস ফাইভে। সে পিইসিতে ৩২ লাখ শিক্ষার্থীর একজন। করোনা কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি পরীক্ষায় বসা হচ্ছে না তারও।

তবে চলমান পরিস্থিতিতে সরকারের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন অভিভাবকেরা। তাদের প্রত্যাশা, পরের ক্লাসে যাওয়াটা যেন মেধার ভিত্তিতেই হয়।

আর শিক্ষাবিদেরা দিচ্ছেন স্কুল ছুটির মধ্যে পুরোদমে পড়াশোনার প্রস্তুতি সেরে রাখার পরামর্শ। পাশাপাশি দিয়েছেন উপবৃত্তি বাড়ানোর তাগিদ।

এদিকে, শুধু ফলের ভিত্তিতে মেধা যাচাইয়ের প্রতিযোগিতা থেকে সরে আসার তাগিদ দিয়েছেন মনোবিদরা।

এক সময় পিইসি-জেএসসি পরীক্ষা না থাকলেও খুদে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় কোনো প্রভাব পড়েনি জানিয়ে, মনোবিদেরা আরও বলছেন, ভালো ফলের জন্য উদ্বিগ্ন না হয়ে, শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে যুক্ত করতে হবে খেলাধুলা ও সামাজিক কাজকর্মে।

Share Button

     এ জাতীয় আরো খবর