March 24, 2026, 10:40 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে বান্দরবানে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের স্বারকলিপি প্রদান

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:
শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে বান্দরবানে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৩ আগস্ট  রবিবার দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষা মহাজোটের আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত শিক্ষক, শিক্ষিকাদের উপস্থিতিতে বান্দরবান জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামকে তাদের দাবি পূরণের জন্য এই স্মারকলিপি প্রদান করা হয়।
বান্দরবান জাতীয়করণকৃত শিক্ষক মহা জোটের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান এর উপস্থিতিতে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এই সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত শিক্ষক মহাজোট বান্দরবান জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাদল কান্তি ধর, মোঃ মুজিবুর রহমান,  মোঃ আব্দুল মুবিন, মোহাম্মদ ইউনুস, এসএম মুহিবুল্লাহ করিম, নুরুল কবির সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উল্লেখ্য যে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য সুবিধাদির প্রাপ্যতায় ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্রটি  প্রত্যাহারের দাবিতে বান্দরবান জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ১৯৭৩ সালে
৩৬১৬৫ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬১৯৩ কি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের এর জাতীয়করণের আয়ত্তে আনে এবং ২০১৪ সালের ৯ মার্চ শিক্ষকদের দুই ধাপে বেতন বৃদ্ধির ঘোষণা করেন। সেজন্য সকল শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে  অত্যন্ত কৃতজ্ঞতা। কিন্তু বর্তমানে সেই সকল জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড, ও প্রযোজ্য টাইমস্কেলের প্রাপ্ততার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না। এছাড়াও জাতীয়করণকৃত শিক্ষকদের বর্তমান অবস্থা ও প্রশাসন কর্তৃক জারীকৃত পত্রে  সৃষ্ট জটিলতা দেশে শিক্ষকদের মাঝে দারুন খোব সৃষ্টি করেছে।
তাই শিক্ষকদের দাবি এ সকল সমস্যা নিরসনের জন্য বর্তমানে ১২ আগস্ট ২০২০  তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত টাইমস্কেলের পত্র বাতিল করে শিক্ষকদের সমস্যা নিরসন করা হোক।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর