March 24, 2026, 8:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মফিজুর আটক

আব্দুল্লাহ আল মামুন,বিশেষ প্রতিনিধি:

১৮ টি জাল সার্টিফিকেটসহ মো. মফিজুর রহমান (৪২) নামে জাল সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় জব্দ করা হয় জাল সার্টিফিকেট তৈরী করার বিভিন্ন সরঞ্জামাদী ও নগদ টাকা।
সূত্র জানায়, র‌্যাবের নিজস্ব গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২১ আগষ্ট) কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় বিশেষ অভিযান চালায়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭’টায় যাত্রাবাড়ি থানাধীন ১০/ই সায়দাবাদ হুজুরের বাড়ি এলাকা থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য মফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ১৮ টি ভূয়া/ জাল সার্টিফিকেট, ১৩ টি বিভিন্ন নামীয় জাতীয় পরিচয় পত্র, ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি প্রিন্টার, ১ টি স্ক্যানার, ১ টি মাউস, ১ টি কিবোর্ড, ১ টি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার ২ শত ৫০ টাকা জব্দ করে র‌্যাবের আভিযানিক দল।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মফিজুর রহমান চাঁদপুর সদর থানাধীন বিশ্বনদী এলাকার মৃত: ইদ্রিস খানের ছেলে। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরী করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থ গ্রহন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর