March 24, 2026, 4:08 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রেফতার

জিসান আহমেদ জুটন,সিলেট থেকেঃ

বছর ঘুরার আগেই আবারো র‌্যাবের হাতে গ্রেফতার হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু। গত ১৯ আগষ্ট ২০২০ ইং তারিখ বুধবার  সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।নিপুর বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর মিডিয়া দফতর।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বালুচর এলাকাস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে নিপুকে গ্রেফতার করা হয়।পরে রাত দশটার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর মিডিয়া দফতর।প্রসঙ্গত, হিরণ মাহমুদ নিপু সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালে ২০১৫ সালে কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান।এসময় মঞ্চে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকেও লাঞ্ছিত করা হয়।এ ঘটনার জেরে বহিস্কৃত হন নিপু।এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অনেক অভিযোগ রয়েছে।এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর তাকে গ্রেফতার করে র‌্যাব।

প্রাইভেট ডিটেকটিভ/২১ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর