March 30, 2026, 9:03 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

ভারতের দাপুটে ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে যা বললেন সাকিব-মুশফিকরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন দেশটির দাপুটে ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি ।গতকাল ১৫ আগষ্ট ২০২০ ইং তারিখ শনিবার ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্রিকেট থেকে নির্বাসনে যাওয়ার ঘোষণা দেন ধোনি।একই দিন ধোনির পথে হাঁটলেন তার সতীর্থ সুরেশ রায়নাও।হঠাৎ ধোনির এমন অবসরের ঘোষণায় ভারতসহ ক্রিকেটবিশ্ব কিছুটা অবাকই বটে।প্রায় দেড় দশক ধরে ২২ গজের দুনিয়ায় আধিপত্য বিস্তার করা এই ক্রিকেটারকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটাররা।ধোনিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেকেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ধোনিকে তার অবসরকালীন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারন পারফর্ম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইল শুভ কামনা।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর