March 24, 2026, 10:52 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ব্যবস্থা এগিয়ে যাচ্ছে: মাইনুল হোসেন খাঁন নিখিল

শরীফ হাসান,দোহার (ঢাকা) প্রতিনিধিঃ

দোহার উপজেলার  বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ এর সময় গত  ৭  আগষ্ঠ শুক্রবার  বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের কল্যাণে নেতাকর্মীদের কাজ করতে হবে৷ যুবলীগ সবসময় দেশের যে কোন দুর্যোগকালীন সনয়ে মানুষের পাশে দাঁড়ায়।
তিনি আরও বলেন, যুবলীগের কেউ কোন অন্যায় কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না৷ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সবসময় কাজ করতে হবে৷ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে৷ দুর্নীতি নয় দেশের উন্নয়নে জনগণের পাশে দাঁড়াতে হবে৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন ব্যবস্থা এগিয়ে যাচ্ছে।
সভাপতিত্ব করেন দোহার উপজেলার যুবলীগ সভাপতি রহমান আকন্দ ও সঞ্চালনা করেন দোহার উপজেলার যুবলীগ সাধারণত সম্পাদক আলমাস উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগ সাবেক সহ- সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷
এসময় প্রায় ১ হাজার বন্যাকবলিত পরিবারের মাঝে যুবলীগের পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করা৷
প্রাইভেট ডিটেকটিভ/১৬ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর