March 24, 2026, 10:51 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বকশিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :
হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙা‌লি স্বাধীনতার মহান স্থপ‌তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
আজ ১৫ আগস্ট (শুনবার) বাংলা‌দেশ আওয়ামী লীগ বকশিগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে জাতীয় পতাকা, শোকপতাকা, দলীয় পতাকা উত্তোলণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে দিবসের কর্মসূচী ভাবগম্ভির্য পরিবেশে পালিত হয়েছে।
দিনব্যাপী কোরআনখানি, মিলাদ মাহ‌ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপ‌তিত্ব ক‌রে‌ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ই‌ঞ্জি‌নিয়ার নূরুল আ‌মিন ফোরকান। বক্তব‌্য রে‌খে‌ছেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সদস‌্য শামছুল হক, আবুল কালাম আজাদ, উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক আব্দুল আ‌লিম তারা, জাতীয় শ্রমিক লীগ বক‌শিগঞ্জ উপ‌জেলা শাখা সদস‌্য স‌চিব মোঃ মিস্টার রানা, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের যুগ্ম আহ্বায়ক মোজা‌ম্মেল হক ফোটা, উপ‌জেলা ছাত্রলী‌গের সহ-সভাপ‌তি মির্জা সম্রাট, সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজীব, কে.ইউ ক‌লেজ ছাত্রলী‌গের সভাপ‌তি ফরহাদ রেজা প্রমূখ। এসময়  উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক জালাল উ‌দ্দিন জালাল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মিল্লাত, সা‌বেক ভি‌পি আ‌নোয়ার হো‌সেন তালুকদার বাহাদুর সহ সকল সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রে‌ছেন বাংলা‌দেশ আওয়ামী লীগ বক‌শিগঞ্জ পৌর শাখা যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ূম।
এছাড়াও বক‌শিগঞ্জ উপ‌জেলার বাট্টাজোড়, নীলাখিয়া, সাধুরপাড়া, মেরুরচর, বগারচর, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ জাতীয় শোক দিবস পালন করেছে।
অপরদিকে বকশিগঞ্জ উপজেলা প্রশাসন, পু‌লিশ প্রশাসন, পৌর প্রশাসন জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহানায়ক জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এঁর প্রতিকৃ‌তি‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে‌ছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর