April 5, 2026, 10:53 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় শোক দিবস পালিত

এস কে সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ
সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতিয় শোক দিবস পালিত হয়েছে । সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহি অফিসার মোঃরাসেল মিয়ার সভাপতিত্বে পুস্পস্তবক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩৬ বগুড়া-১, (সারিয়াকান্দি-সোনাতলা) আসন জাতিয় সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি। এর আগে বঙ্গবন্ধু প্রতিককৃতিতে ফুল দিয় শ্রদ্ধা জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক র্আব্দুল  খালেক দুলু, সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল , থানার অফিসার ইনচার্জ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব দেওয়ান একরামুল হক, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে চাড়া গাছ ও নৌকার মাঝিদের মাঝে বালতি বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি সাহাদারা মান্নান।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর