April 13, 2026, 11:06 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জিম্বাবুয়েকে হারিয়ে নতুন রেকর্ড গড়লেন মাশরাফি

জিম্বাবুয়েকে হারিয়ে নতুন রেকর্ড গড়লেন মাশরাফি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অনেকের মতেই তিনি বাংলাদেশের সব সময়ের সেরা অধিনায়ক। একটি জায়গায় সেরার স্বীকৃতি পেয়ে গেলেন পরিসংখ্যানেও। বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক এখন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বে সবচেয়ে বেশি ওয়ানডে জিতেছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার জিম্বাবুয়েকে হারিয়ে অধিনায়ক মাশরাফি গড়েছেন নতুন রেকর্ড। ছাড়িয়ে গেছেন হাবিবুল বাশারকে। মাশরাফির নেতৃত্বে ৩০টি ওয়ানডে জিতল বাংলাদেশ। হাবিবুলের নেতৃত্বে জয় ছিল ২৯টি।

৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৯ ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন হাবিবুল। মাশরাফি ছাড়িয়ে গেলেন ৫৩ ম্যাচেই।

সাফল্যে এই দুজনের পরই আছেন এখনকার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের নেতৃত্বে ৫০ ম্যাচে বাংলাদেশের জয় ২৩টি। মুশফিকুর রহিমের নেতৃত্বে ৩৭ ম্যাচে জয় ১১টি।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচেই। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলের সেই জয় দিয়ে সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের বৃত্ত পূরণ করেছিল বাংলাদেশ।

তবে ২০১০ সালেই অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট নিয়ে ছিটকে যান। থমকে যায় তার নেতৃত্বের পথচলাও। সাকিব ও মুশফিকের পালা শেষে ২০১৪ সালে আবার ফিরে পান ওয়ানডের নেতৃত্ব। এই দফায় তার নেতৃত্বেই রচিত হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাফল্যম-িত অধ্যায়ের, যেটি চলছে এখনও। সেই সাফল্যের প্রতিফলনই রেকর্ড বইয়ে। পরিসংখ্যানেও মাশরাফির শ্রেষ্ঠত্বের ঘোষণা।

Share Button

     এ জাতীয় আরো খবর