April 13, 2026, 1:21 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল “চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টার

মোহাম্মদ হাছান,লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল “চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টার”।অদ্য ১০ আগষ্ট সোমবার সকাল ১০টায় হাসাপাতালের হল রুমে এই উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক ও উপশম হাসপাতালের চেয়ারম্যান     এবং এটিএন বাংলা এবং এটিএন নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  সাংবাদিক মো. কাউছার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টারের চেয়ারম্যান ডা. মোঃ সালাউদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক, চন্দ্রগঞ্জ উন্নয়ণ সাংবাদিক ফোরামের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সভাপতি ও কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টার এর চেয়ারম্যান সাংবাদিক আব্বাছ হোসেন ও জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সাধারন সম্পাদক লুৎফুর রহমান কাজল ও জাতীয়পার্টির লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি মো. সামছুদ্দিন পাটোয়ারী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাজহারুল ইসলাম মামুন, ক্যামব্রিজ সিটি কলেজের প্রভাষক ও দৈনিক ভোরের দর্পণ এবং প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার প্রতিনিধি, চন্দ্রগঞ্জ উপজেলা উন্নয়ণ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ হাছানসহ আরো চন্দ্রগঞ্জ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বর্তমানে শোকের মাস হিসেবে এবং হাসপাতালের উদ্ধোধন উপলক্ষ্যে আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রধান করা হয়।অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল  ইসলাম জানান, চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টারে কখনো গলাকাটা ধরনের সেবা প্রদান করা হবে না। এখানে যথাসম্ভব চেষ্টা করা হবে বিনা কারনে সিজার না করে নরমাল ডেলিভারি করার জন্য এবং গরীব রোগীদের জন্য সব সময় বিশেষ সুবিধা রাখা হবে বলে তিনি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর