April 15, 2026, 1:45 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

গোয়াইনঘাটে সিলেট জেলা ও মহানগর জমিয়তের ত্রাণ বিতরণ

আবু তালহা তোফায়েল :
করোনার এই এহেন পরিস্থিতিতে টানা ৪বার বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে উপজেলার ১ শত পরিবারে ত্রাণ বিতরণ করা হয়।আজ ০৫ আগস্ট (বুধবার) সারাদিন ব্যাপী উপজেলার বিভিন্ন অঞ্চলে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শায়খুল হাদীস আতাউর রহমান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ছাত্র জমিয়ত গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শামস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, ডৌবাড়ি ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ উল্লাহ, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসানাত, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ওলিউর রহমান, যুবনেতা মাওলানা দেলোয়ার হোসেন, ছাত্রনেতা হাফিজ সুহাইল, গোয়াইনঘাট বাজারের ব্যবসায়ী ফয়সাল আহমদ (আর্ট), ছাত্র জমিয়ত কর্মী হাফিজ আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৫ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর