April 15, 2026, 12:58 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি

হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বৃদ্ধি

mostbet

মোকছেদুর মমিন মোয়াজ্জেম, হিলি থেকে

ভারতে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় অস্থির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের মোকাম গুলো। এখানকার পাইকারী বাজারে বেড়েছে প্রতি কেজিতে ৮-১০ টাকা। আর এই পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫-৪৮ টাকায়। এক সপ্তাহ আগে পাইকারী বাজারে ৩০-৩২ টাকায় বিক্রি হলেও নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির অস্বাভাবিক দাম বাড়ার কারণে হাফিয়ে উঠছেন ভোক্তারা।

গত ৩-৮ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে প্রায় ২ হাজার মেট্রিকটন পেঁয়াজ। যা বিগত দিনের তুলনায় অনেক কম। বর্তমানে বন্দরের মোকামে মানভেদে পেঁয়াজ পাইকারি বিক্রি করা হচ্ছে ৩৮-৪০ টাকায়। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। সাম্প্রতিক কালে বন্যায় ভারতে ক্ষতিগ্রস্ত হয় পেঁয়াজের উৎপাদন। এরফলে সরবরাহ কমে যাওয়ায় সংকট সৃষ্টি হয়। একারণে কয়েক দফায় বেড়ে যায় পেঁয়াজের দাম। যার প্রভাব পড়ে বাংলাদেশে। গত এক সপ্তাহ আগে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরের মোকামগুলোতে এই পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়। আর খুচরা বাজারে ৪৫-৪৮ টাকায় কিনতে হচ্ছে সাধারন ভোক্তাদের।
বছরে ২২ লাখ টন পেঁয়াজের চাহিদা বাংলাদেশে। উৎপাদন হয়েছে মাত্র ১৮ লাখ টন। বাকী ৪ লাখ টন আসে ভারত থেকে। এখনই আমদানি করে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা না গেলে, বাজার সামাল দেওয়া যাবে না বলে মনে করেন ব্যবসায়ি সহ ভোক্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর