April 9, 2026, 7:21 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

লাগবে না কোনও জ্বালানি, এবার ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখলেই তৈরি হবে ভাত

লাগবে না কোনও জ্বালানি, এবার ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখলেই তৈরি হবে ভাত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

 

ঠাণ্ডা জলে দিব্যি তৈরি ভাত? শুনেছেন কখনও? না শুনে থাকলেও, এবার তা খাবার সুযোগ মিলবে। কারণ নতুন বছরে রাজ্যবাসীর কাছে কৃষি বিজ্ঞানীদের উপহার কোমল ধান। এই ভাত রান্না করতে লাগবে না কোনও জ্বালানি। বাঁচবে সময়ও।

কোমল। নামেই পরিচয়। কোনও জ্বালানির প্রয়োজন নেই। ভয় নেই হাত পোড়ার। আধ ঘণ্টা ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখলেই ফুলে উঠবে এই ধানের চাল। সবজি, মাছ-মাংস দিয়ে সেভাবে খাওয়া না গেলেও, দই-গুড় দিয়ে অনায়াসেই খেতে পারেন কোমল ভাত। দশ বছর ধরে নদিয়ার ফুলিয়ায়, রাজ্য সরকারের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালিয়েছেন। অবশেষে সাফল্য।

কোমল ধান চাষে রাসায়নিক সারও লাগে না। কীটনাশকেরও প্রয়োজন কম। ফলে লাভের মুখ দেখছেন চাষিরাও৷ কোমল ধান চাষে উৎসাহ যোগাতে উদ্যোগী রাজ্য সরকার। ফলন বাড়লে ভিন রাজ্যে রফতানির ভাবনাও আছে।

নেই জ্বালানি বা সারের খরচ। বাঁচবে সময়। নতুন এই কোমল ধানের ভাত খেতে অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

Share Button

     এ জাতীয় আরো খবর