April 12, 2026, 8:22 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ
চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

সেরা নায়ক শাকিব খান, নায়িকা ইয়ামিন হক ববি

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

‘ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০১৯’ আয়োজনের ১৯তম আসরের পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্র নায়িকা ইয়ামিন হক ববি।বৈশ্বিক মহামারি করোনার কারণে এই প্রথম অনলাইনে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।গত ২৫ জুলাই ২০২০ ইং তারিখ শনিবার রাত সাড়ে ৮টায় কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে একযোগে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আয়োজনে ‘নোলক’ ছবিটি আটটি পুরস্কার ঘরে তুলে নিয়েছে।ছবিটির নির্মাতা সাকিব সনেট বলেন, ‘একসাথে এত পুরস্কার এবারই প্রথম। একসাথে আটটি পুরস্কার অর্জন করেছে।আমি আনন্দিত আমার এই ছবিটি এতগুলো পুরস্কার পাওয়ায়।আগামীতে আরো ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে আমার এই পুরস্কার।সিনেমাটি বানিয়ে আজ আমি সত্যি অনেক আনন্দিত।

যেসব ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘নোলক’

সেরা চলচ্চিত্র— নোলক

সেরা পরিচালক— সাকিব সনেট (নোলক)

চলচ্চিত্রে সেরা অভিনেতা— শাকিব খান (নোলক)

চলচ্চিত্রে সেরা অভিনেত্রী— ইয়ামিন হক ববি (নোলক)

সেরা সংলাপ ও চিত্রনাট্যকার— ফেরারী ফরহাদ (নোলক)

সংগীতে সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)— আসিফ আকবর (শীতল পাটি)

সংগীতে সেরা কণ্ঠশিল্পী (নারী)— দিলশাদ নাহার কণা (চুপি চুপি)

সেরা সংগীত পরিচালক— আহম্মেদ হুমায়ূন (শীতল পাটি)

প্রাইভেট ডিটেকটিভ/২৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর