April 15, 2026, 7:31 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সুনামগঞ্জের দিরাইয়ে মেয়র পুত্রের হামলায় সাংবাদিকসহ আহত ১০ ॥ জনমনে আতংঙ্ক

সুনামগঞ্জের দিরাইয়ে মেয়র পুত্রের হামলায় সাংবাদিকসহ আহত ১০ ॥ জনমনে আতংঙ্ক

mostbet

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই পৌরসভার মেয়রপুত্র উজ্জল বাহিনীর হাতে আহত হয়েছেন সাংবাদিকসহ ১০ জন।  এর আগে দিরাই বাজারে প্রকাশ্যে তান্ডব চালিয়ে মেয়রপুত্র উজ্জল বাহিনীর হাতে রক্তাক্ত হন কৃষক ফয়েজ মিয় রবিবার দিবাগত রাতে পৌরসভার মেয়র মোশাররফ মিয়ার পুত্র ছাত্রলীগ নামধারী ট্রিপল মার্ডার মামলার আলোচিত ওয়ারেন্টভুক্ত আসামী উজ্জল বাহিনীর তান্ডবে ভীতসন্ত্রস্থ হয়ে পড়ে এলাকাবাসী। পৌর শহরের সেন মার্কেটের সামনে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ঘন্টাব্যাপি চলা তান্ডবলীলায় ছিনতাইয়ের শিকার লন্ডন প্রবাসী জাবেদ মিয়া ও সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক ইমরান হুসাইনসহ ১০জন আহত হয়েছে। এ নিয়ে দিরাই পৌরসদরসহ উপজেলায় আতঙ্ক বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের লন্ডন প্রবাসী জাবেদ সরদার মোটর সাইকেলযোগে বাড়ী ফেরার পথে স্থানীয় সেন মার্কেটের সামনে মেয়র পুত্রের নিজস্ব বাহিনী হিসেবে এলাকায় পরিচিত সংঘবদ্ধ একটি ছিনতাইকারীদলের আক্রমনের শিকার হলে উপস্থিত জনতা ও টহল পুলিশ ছিনতাইকারীদেরকে দাওয়া করে। এসময় ছিনতাইকারীদের হামলায় প্রবাসী জাবেদ মিয়া,তার ভাগ্নে জামিল আহমেদ, ব্যবসায়ী হেলাল মিয়া, মাহবুব মিয়া আহত হয়। ধাওয়া খেয়ে তারা বাজারের দিকে পালিয়ে যায়, ঘন্টাখানেক পর মেয়রপুত্র ছাত্রলীগ নামধারী উজ্জল মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে ছিনতাইকারী সিন্ডিকেটের সদস্যরা দিরাই বাজারস্থ মেয়রের বরফ কল থেকে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়াকারী ব্যবসায়ীদের উপর হামলা করার জন্য পুনঃরায় সেন মার্কেটের সামনে আসে, এসময় সংসবাদ সংগ্রহের দায়িত্বপালনকালে দৈনিক নয়াদিগন্ত প্রত্রিকার দিরাই-শাল্লা প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসাইনের উপর হামলা চালায় ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের রডের আঘাতে তিনি গুরুতর আহত হলে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। ছিনত্কাারীদের  হাত থেকে সাংবাদিককে বাচাঁতে এসে তাদের রডের আঘাতে আহত হন পথচারী শহিদুল মিয়া, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া। এসময় ঘটনাস্থলের ৫০গজ দূরে দাড়িয়ে দর্শকের ভ’মিকা পালন করে দিরাই থানা পুলিশ। উপজেলা যুবলীগ নেতা মারফত মিয়া জানান, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এদের নিয়ন্ত্রনেই দিরাইয়ে সকল অপরাধ কর্মকান্ড পরিচালিত হয়। ট্রিপল মার্ডার, কৃষক নির্যাতন, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে থাকলেও তারা পুলিশের সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এদের হামলায় কিছুদিন আগে আহত হওয়া কুষক ফয়েজ উদ্দিন জানান, সরকারী চাল বিতরণের অনিয়মের প্রতিবাদ করায় প্রকাশ্য বাজারে আমাকে ধরে নিয়ে গিয়ে পা ভেঙ্গে দেয় মেয়র পুত্র উজ্জলের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। কিন্ত থানায় মামলা করেও কোন বিচার পাইনি। যে কারণে তারা একের পর এক অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদিকে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয়রা জানান, এই বাহিনী বিভিন্ন সময়ে বাজারে নানা অপকর্ম ও তান্ডব চালায়,প্রতিবাদ করলে নিজেদের আড়াল করতে গ্রামভিত্তিক সংঘর্ষের ঘটনায় জড়ানোর অপতৎপরতা চালায়। এ ব্যাপারে দিরাই থান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সাংবাদিক ইমরান হোসাইনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিন্দা জানান দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানান। দিরাই প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার জানান, এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (আগামীকাল) প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন এবং পুলিশ সুপার বরাবরে স্মরকলিপি প্রদান করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর