April 8, 2026, 4:57 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বক‌শিগঞ্জে জা‌তির জনকের ছ‌বি ভাংচুর মামলায় গ্রেফতার- ১

সাইফুল ইসলাম, বক‌শিগঞ্জ (জামালপুর) প্রতি‌নি‌ধি :

mostbet

জামালপুর জেলার বক‌শিগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দ চেয়ারম‌্যানের কার্যাল‌য়ে জা‌তির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচুর মামলার ১ আসামী​ গ্রেফতার হ‌য়ে‌ছে।গত ১২ জুলাই (র‌বিবার) বক‌শিগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান জাহীদুল ইসলাম​ জুমান তালুকদা‌রের অ‌ফিস ক‌ক্ষে টানা‌নো জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছ‌বি প‌রিক‌ল্পিতভা‌বে ভে‌ঙ্গে মেয়‌রের উপর দোষ চাপা‌নোর চেষ্টা ক‌রে। বিষয়‌টি নি‌য়ে বক‌শিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর এক‌টি মামলা দা‌য়ের কর‌লে বক‌শিগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম‌্যান মাসুমা ইয়াস‌মিন স্মৃ‌তির স্বামী আ‌তিক সি‌দ্দিকী‌কে তার নিজ বা‌ড়ি থে‌কে গ্রেফতার ক‌রে‌ছে। গ্রেফতার অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছেন এস.আই শরীফ আহা‌ম্মেদ। জানা‌গে‌ছে, বক‌শিগঞ্জ পৌর মেয়র‌কে ফাঁসা‌নোর জন‌্য প‌রিক‌ল্পিতভা‌বে জা‌তির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাংচুর করা হ‌য়ে‌ছিল। এছাড়াও উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান জুমান তালুকদার ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান স্মৃ‌তি দুই জনই মেয়‌রের সা‌থে দীর্ঘদিন যাবত মনমা‌লিন‌্য চ‌লে আসছে। বক‌শিগঞ্জ থানা অ‌ফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম সম্রাট এ মামলার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন। মামলার অন‌্যান‌্য আসামীদের গ্রেফতার অ‌ভিযান অব‌্যহত র‌য়ে‌ছে ব‌লে তি‌নি জা‌নি‌য়ে‌ছেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর