March 23, 2026, 1:31 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পুরনো ম্যাজিকে কারিনা

পুরনো ম্যাজিকে কারিনা

ডিটেটিভ বিনোদন ডেস্ক    

কারিনা কাপুর মানেই অন্যরকম কিছু। যা তিনি করেন তাতেই যেন ম্যাজিকের দারুণ ছোঁয়া। সিনেমার পর্দায় যেমন তেমনই বাস্তবের কোনো অনুষ্ঠানে নাচার বেলায় এ অভিনেত্রী দূর্দান্ত। এমন তথ্যের প্রমাণ তিনি এ যাবৎ অনেক দিয়েছেন। ফের দিলেন দুবাইতে গিয়ে। সম্প্রতি দুবাইয়ে একটি গয়নার ব্র্যান্ডের প্রোমোশনে গিয়ে ভক্তদের নানারকম প্রশ্নের উত্তর তো বেশ মজা করে দিয়েছেনই। পাশাপাশি আয়োজকদের একটি আবদারও মিটিয়েছেন খুব আন্তরিকতার সঙ্গে। আয়োজকেরা হঠাৎই তাকে শাহরুখের সঙ্গে করা তার ‘রা. ওয়ান’ ছবির ‘ছম্মক ছল্লো’ গানের সঙ্গে নাচ করার অনুরোধ করে বসেন। কারিনাও মন রেখেছেন সবার। নাচলেন গানটির সঙ্গে। এ সময় তার নাচ দেখে উপস্থিত সবার মুখে একটা কথাই শোনা যাচ্ছিল যে, কারিনা ফের যেন তার পুরনো ম্যাজিক ফিরিয়ে আনলেন। বিষয়টি এ পর্যন্তই থেমে থাকে নি। কারা যেন ইন্টারনেটে ছড়িয়ে দেয় কারিনার এ নাচ। ব্যস, অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে মা হওয়ার পর কারিনার প্রথম ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর শুটিংয়ের একটি ছবি লিক হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কারিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেতা সুমিত। এই ছবিও আপাতত ভাইরাল। প্রসঙ্গত, কারিনার পাশাপাশি ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায় দেখা যাবে সোনম কাপুরকেও।  ২০১৮ সালে মুক্তি পাবে সিনেমাটি।

Share Button

     এ জাতীয় আরো খবর