April 15, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ব্রাহ্মণবাড়িয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। সরাইল থানার ওসি মোহাম্মদ মফিজ উদ্দিন ভূঁইয়া দাবি করেন, গতকাল রোববার ভোররাতে উপজেলার ঢাকা-সিলেটের শাহবাজপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। নিহত দুজন ডাকাত দলের সদস্য। নিহতরা হলেন বাশার ও আবদুল হক।

বাশারের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায় এবং আবদুল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সুতিয়ারা গ্রামে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাশারের বিরুদ্ধে পাঁচটি ও আবদুল হকের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাইপগানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ওসি আরো দাবি করেন, বাশার ও আবদুল হককে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাঁদের নিয়ে শাহবাজপুর এলাকায় অভিযানে যায়। এ সময় তাঁদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সহযোড়ীদের গুলিতে বাশার ও আবদুল হক গুরুতর আহত হন। তাঁদের জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, এ সময় তাঁদের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মনিরুজ্জামান ফকির, সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া রয়েছেন। পুলিশ ডাকাতদের লক্ষ্য করে ১১টি গুলি ছুড়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর