April 15, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

নাটোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নাটোরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে সুমন সরকার (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদ- ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এ আদেশ দেন। সাজার আদেশপ্রাপ্ত সুমন লালপুর উপজেলার নওপাড়া গ্রামের শফিক সরকারের ছেলে।

নাটোর জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাজাহান কবির এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর সকালে স্থানীয় আহম্মেদ মাস্টারের বাড়িতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল লালপুর উপজেলার নওপাড়া গ্রামের এক কিশোরী (১৪)। পথে ওই গ্রামের কাশেম সরকারের আমবাগানের কাছে পৌঁছালে সুমনসহ কয়েকজন মুখ বেঁধে তাকে আম বাগানে ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই দিন বিকেলে লালপুর থানায় কিশোরীটি নিজেই বাদী হয়ে অভিযুক্ত সুমন, তার বড় ভাই রান্টু সরকার ও তাদের বাবা শফিক সরকারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পরে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন মামলাটি তদন্ত শেষে ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকায় মামলার অপর দুই আসামি রান্টু সরকার ও শফিক সরকারের নাম বাদ দিয়ে বিচারের জন্য শুধু সুমন সরকারের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। একজন চিকিৎসকসহ আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান বিকেলে এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন তিনি নিজে এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হারুনার রশীদ বুলবুল।

Share Button

     এ জাতীয় আরো খবর