April 5, 2026, 10:44 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রয়াত অতুলনীয় কণ্ঠ আর সহস্র জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোর।ফাইল ছবি 

অতুলনীয় কণ্ঠ আর সহস্র জনপ্রিয় গানের কণ্ঠের মাঝে বেঁচে থাকবেন জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর – তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রয়াত অতুলনীয় কণ্ঠ আর সহস্র জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোর।ফাইল ছবি 

অতুলনীয় কণ্ঠ আর সহস্র জনপ্রিয় গানের শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেইসাথে শোক জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং তথ্যসচিব কামরুন নাহার।তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন,দরাজ কণ্ঠ আর কালজয়ী গানের মাঝে এন্ড্রু কিশোর বাঙালির হৃদয়ে যুগ যুগ বেঁচে থাকবেন।চার দশকের বেশি সময় ধরে দেশ ও বিদেশের মানুষের মনজয় করা আটবার জাতীয় পুরস্কারে ভূষিত এই সংগীতপ্রতিভার কণ্ঠে মানব মনের সূক্ষ্ম অনুভূতির অনুরণন কখনো ভুলবার নয়, বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।প্রায় দশ মাস ক্যান্সারের চিকিৎসাগ্রহণের পর গত ৬ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ লাখ টাকার সহায়তায় গত ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি।তথ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী ও তথ্যসচিব তাদের শোকবার্তায় প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রাইভেট ডিটেকটিভ/৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর