April 15, 2026, 4:56 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে শিল্পকলা একাডেমী ভবন নির্মান

মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে শিল্পকলা একাডেমী ভবন নির্মান
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

mostbet

মৌলভীবাজারে মহামান্য হাইকোর্টের স্থিতাবস্থা অমান্য করে বিরোধপূর্ণ ও মামলাধীন ভূমিতে শিল্পকলা একাডেমী ভবন নির্মান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত হবার জন্য গতকাল ২১ জানুয়ারী দুপুরে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শ্রমিকরা ভবন নির্মানকাজ করছে। জানা গেছে- মৌলভীবাজার শহরের দরগামহল্লার মৃতঃ আবলুছ মিয়ার স্ত্রী রীনা বেগম এবং পুত্র মোঃ আলীম মিয়া, মোঃ জিলা মিয়া ও মোঃ মারুফ মিয়া মৌলভীবাজার সরকারী মহিলা কলেজ সংলগ্ন সাবেক সিলেট জেলা, বর্তমান মৌলভীবাজার জেলাধীন চোয়াল্লিশ পরগণাস্থ কেডেষ্টেল জরিপী নকসকর কিত্তে বড়বাড়ীর তালাব মৌজার অন্তর্গত কেডেষ্টেল জরিপী ৪০৫নং সিটভূক্ত কেডেষ্টেল জরিপী ২০নং দাগ, এসএ জরিপী মৌলভীবাজার মিউনিসিপ্যালিটি মৌজাধীন ১০৬নং জেএলস্থিত ১নং এসএ খতিয়ান ও ১নং আরএস খতিয়ানভূক্ত ৪৮৮৪নং এসএ ও ৭৫৩নং আরএস দাগে ১৫ শতক ভূমি তাদের মৌরসী স্বত্ত¡ ঘোষিত হবার ও পরবর্তীতে উক্ত ভূমি থেকে প্রতিপক্ষগণের অবৈধ দখল রহিতে খাসদখল পাবার এবং মামলা নিষ্পত্তি কালতক উক্ত ভূমির কোনপ্রকার রুপান্তরমূলক কোন কার্যাদি বা উক্ত ভূমিতে স্থায়ী/অস্থায়ী কোন কাচা পাকা গৃহাদি বা বিল্ডিং নির্মান বা উক্ত ভূমি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বরাবরে বন্দোবস্তো প্রদান না করার মর্মে মৌলভীবাজারের ১ম যুগ্ন জেলা জজ আদালতে স্বত্ত¡ (নং ৮৯/২০০৮ইং) মামলা দায়ের করেন। ওই স্বত্ত¡ মামলা বিচারাধীন অবস্থাতেই জেলা প্রশাসন উক্ত ভূমিতে শিল্পকলা একাডেমী ভবন নির্মান শুরু করলে, বাদীপক্ষ গত ১২/১১/২০১৭ইং ওই মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন। মৌলভীবাজারের ১ম জেলা যুগ্ন জেলা জজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা না মঞ্জুর  করলে বাদীপক্ষ এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন মামলা (৪৪০৫/২০১৭ইং) দায়ের করেন। এর প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত ভূমিতে গত ১১/১২/২০১৭ইং থেকে পরবর্তী ৬ মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু, দীর্ঘ একমাসেও উক্ত আদেশ কার্যকর না হওয়ায় বাদীপক্ষ গত ১৪/০১/২০১৮ইং মহামান্য হাইকোর্টের আদেশের জাবেদা নকলের ফটোকপি সংযুক্ত করে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর “মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে ভূমির স্থিতাবস্থা বজায় রাখা প্রসঙ্গে” শীর্ষক আবেদন করেন। এরপর কেটে গেছে আরও ৭ দিন। কিন্তু, কার্যকর হয়নি মহামান্য হাইকোর্ট প্রদত্ত স্থিতাবস্থার আদেশ।

Share Button

     এ জাতীয় আরো খবর