March 23, 2026, 2:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বিএনপি’র কোন নীতি আদর্শ নেই : তোফায়েল

বিএনপি’র কোন নীতি আদর্শ নেই : তোফায়েল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি’র কোন নীতি আদর্শ নেই। তারা নির্বাচনে জেতার আগে বলে আমাদের হারিয়ে দেয়া হচ্ছে। আবার জেতার পরে বলে ঠিকমত ভোট হলে আরো বেশি ভোট পেতাম। বাণিজ্যমন্ত্রী গতকাল শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার বাংলাবাজারে নির্মিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় মন্ত্রী বিএনপির মহাসচিবের ৮০ ভাগ ভোট পাওয়ার কথার সমালোচনা করে বলেন, ৮০ ভাগ ভোট যে দল পাবে তাদেরতো হাসিমুখে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। সে দলের তো ভয় পাওয়ার কিছু নেই। তোফায়েল আহমেদ বলেন, গত ৯ বছরে বর্তমান মহাজোট সরকার যে উন্নয়ন করেছে মানুষ তাতে অত্যন্ত আনন্দিত। গ্রামে এখন আর অভাব অনটন নেই। মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবারো রায় দেবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর