মৌলভীবাজারে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

মৌলভীবাজার সদর উপজেলায় একটি সেতুর নিচ থেকে হারুনুর রশিদ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার মোকামবাকার এলাকায় কালভার্টের নিচে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। হারুন সদর উপজেলার নিতেস্বর গ্রামের বাসিন্দা ছিলেন। মৌলভীবাজার মডেল থানার এসআই মাহমুদুল হাসান বলেন, হারুন মৌলভীবাজার শহরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সম্প্রতি তিনি নিতেস্বর এলাকায় বাড়ি করে স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।