April 5, 2026, 11:08 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জনগুহর করোনা মুক্তিতে দোয়া চেয়েছেন মানিকগঞ্জের”সাকিব”

মোঃ বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

mostbet

করোনা প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাওয়ায় এর ভয়াল থাবা থেকে রেহাই পাচ্ছে না অনেকেই । ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের মন্ত্রী, এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ও ফ্রন্টলাইনের যোদ্ধা ডাক্তার, প্রশাসন, সাংবাদিক  অনেকেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন । এছাড়াও সুস্থ হয়েছেন অনেকেই।এরমধ্যে মানুষের পাশে সেবা ও সহযোগীতামূলক কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, নির্মল রঞ্জন গুহ। জানা গেছে গত “বৃহস্পতিবার বিকালে নির্মল রঞ্জনগুহর  করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।”
তার করোনা মুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের পরিশ্রমী নেতা মোঃ ইনামুল ইসলাম সাকিব । তিনি বলেন, আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তান, আমাদের গর্ব নির্মল রঞ্জনগুহ আওয়ামী লীগ সরকারের একজন বিশ্বস্ত পরিক্ষিত নেতা । যিনি আওয়ামী সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক উজ্জ্বল নক্ষত্র। এই দুর্যোগে সারা বাংলাদেশে মানুষের পাশে নিয়মিত তিনি ছিলেন। কর্মীবান্ধব এ নেতার রোগ মুক্তির জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন তিনি যেন এই মহামারী করোনা থেকে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি আরো বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর কর্মীবান্ধব এ নেতা নিজ বাসায় বর্তমানে আইসোলেশনে আছেন ।পরিশেষে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/২১ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর