March 22, 2026, 6:11 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইজতেমা দ্বিতীয় পর্বের সমাপ্তি আজ

ইজতেমা দ্বিতীয় পর্বের সমাপ্তি আজ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের শেষ দিন আজ রোববার। এবাদত বন্দেগি, ধর্মীয় আলোচনা আর তাবলিগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান শোনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে চলছিল এই ইজতেমা। গতকাল শনিবার দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকে আমবয়ান শুরু হয়। রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আর এর মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শুরু হয় তসবি তাহলিলসহ তাবলিগের ছয় তাশকিলের বয়ান। বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. হোসেন। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা বলেন, আল্লাহ যেন আমাদের দেশকে, মুসলিম জাতিকে রহমত দান করেন। ইমান আমল বোঝার জন্য আল্লাহর রাস্তায় বের হতে হবে। মুসল্লিদের অনেকেই আগামীতে চিল্লায় যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন। এ ছাড়া ইজতেমার আয়োজন নিয়েও তাঁরা সন্তোষ প্রকাশ করেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে অবস্থান করেন কয়েক লাখ মুসল্লি। ইসলামের আমল, আকিদা ও জামাত গঠন এবং চিল্লাবন্দি হয়ে দ্বিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার বিষয়ে তাঁরা আলোচনায় অংশ নেন। সেই সঙ্গে দেশ ও মানুষের জন্য প্রার্থনা করবেন বলে জানান মুসল্লিরা। আখেরি মোনাজাত উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে বিভাগ আখেরি মোনাজাতের অতিরিক্ত মুসল্লির চাপ সামলাতে টঙ্গী স্টেশনে অতিরিক্ত ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা নিয়েছে। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন-অর-রশীদ জানান, রোববার আখেরি মোনাজাত শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে। এজন্য রোববার ভোররাত থেকে শুরু করে মোনাজাত শেষ হওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে জয়দবেপুর চৌরাস্তা এবং আব্দুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের কেনাকাটার জন্য ইজতেমার আশপাশে গড়ে উঠেছে কয়েকশ দোকান। সেইসঙ্গে মুসুল্লিদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি পরিচালিত হচ্ছে ৫০টির মতো ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

দুইজনের মৃত্যু: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। গত শুক্রবার দিবাগত গভীর রাতে এবং গতকাল শনিবার সকালে ওই দুই মুসল্লি মারা যান। নিহতরা হলেন জামালপুরের মোবারক হোসেন ওরফে মহর আলী (৬৫) এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাজী শহীদুল্লাহ (৬৩)। গতকাল শনিবার সকালে তাবলিগ জামাতের মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে হাজি শহীদুল্লাহ বার্ধক্যজনিত কারণে মারা যান। আর গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মোবারক হোসেন শ্বাসকষ্টজনিত কারণে মারা যান। তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তর জামাত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Share Button

     এ জাতীয় আরো খবর