April 15, 2026, 3:51 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত…

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet


সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও পৌরশাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে সম্মেলন সামনে রেখে অডিটোরিয়াম থেকে শুরু করে গত কয়েকদিন সাজ সাজ রব বিরাজ করছে পুরো উপজেলায়।
উপজেলা শাখা ও পৌরশাখার সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে যৌথ পরিচালনায় সাবেক পৌর স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ছালিক আহমদ পীর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহ আব্দুল মুমিন সুজেল। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মো. সুয়েব চৌধুরীর সম্মেলন উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রিয় সভাপতি অ্যাড.মোল্লা মো.আবু কাওছার,বিশেষ বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত পুরকায়স্থ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবকলীগের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেবাশীষ বিশ্বাস, স্বেচ্ছা সেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক বাবু অ্যাড.মানিক ঘোষ,শিক্ষা ও পরিবার বিষয়ক সম্পাদক অ্যাড মাহফুজা বেগম সাঈদা, স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য জামিল আহমদ,অ্যাড. এম,কামাল উদ্দিন আহমদ,অ্যাড,ফখরুল ইসলাম,আব্দুল লতিফ নুতন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবকলীগের সুনামগঞ্জ জেলার সাধারন সম্পাদক জুবেল আহমদ অপু, সিলেট মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক দিবাংশু দাশ মিটু।
সভায় আরো বক্তব্য রাখেন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর ছেলে কেন্দীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন সহ স্বেচ্ছা সেবকলীগের নেতৃবৃন্দ। সভায় পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ ও কাউন্সিলার সহ উপজেলার সকল ইউনিয়ন থেকে স্বেচ্ছা সেবকলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে ত্রি-বার্ষিক সম্মেলন সামন রেখে রানীগঞ্জ ইউনিয়নে সকাল পোষ্টার বিলবোর্ড এ ভরপুর হয়ে যায়।প্রত্যেক নেতা কর্মীদের মুখে জয় বাংলা, জয় বঙ্গু, মোতাহীর আলীকে সভাপতিকে হিসেবে দেখতে চাই ¯øগানে মুখরিত ছিল। গাড়ী বহলে বাজারের পৃর্ব থেকে পশ্চিম বাজারের লাইন ছিল। সম্মেলনে সভাপতি পদপ্রাথী এম মোতাহীর আলী সাংবাদিকদের জানান, দিন বদলের যে প্রতিশ্রুতি দিয়ে বতর্মান সরকার ২০০৮ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় এসেছিল তার সিংহভাগই বাস্তবায়ন করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে যেমন বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, আইসিটি সহ প্রতিটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে। তাই আমি আগামীতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলে জগন্নাথপুরের উন্নয়নে কাজে সহযোগিতা করতে চাই।

Share Button

     এ জাতীয় আরো খবর