মৌলভীবাজারে মস্তক বিহীন ব্যবসায়ী নারীর লাশ উদ্ধার
মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজার শহরের বেরীরচর (গুলভাগ) এলাকা থেকে কাপড়ের ব্যবসায়ী সেলিনা বেগম (৫০) এক নারীর মস্তক বিহীন লাশ আজ ২০ জানুয়ারি উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। দুপুরে স্থানীয় বাসিন্দারা বেরীরচর (গুলভাগ)এলাকায় মুখ বাঁধা একটি বস্তা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ বস্তাটি উদ্ধার করে মুখ খুললে এর ভেতরে একটি মস্তক বিহীন মহিলার লাশ দেখতে পায়। বস্তার ভেতর লাশটি পলিথিন দিয়ে মুড়ানো ছিল। ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। নিহত সেলিনার ছেলে মো: আলম (২৮) লাশটি তার মায়ের বলে সনাক্ত করেছেন। সেলিনা বেগম মৃত মো: খালিক মিয়ার স্ত্রী এবং তিনি শহরের সুলতানপুর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি ফেরি করে কাপড়ের ব্যবসা করতেন। তবে কি কারনে এ হত্যাকান্ডটি ঘটেছে এ বিয়য়ে নিশ্চিত হওয়া যায়নি। মৌলভীবাজার মডেল থানার এসআই এমরান জনান- সেলিনা বেগম দীর্ঘদিন যাবৎ বেরীরচর এলাকায় বসবাস করতো এবং ফেরি করে কাপড় ব্যবসা করতেন। হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্থান্তর করার প্রক্রিয়া। এমন হত্যার রহস্য এখনও জানতে পারিনি। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।