March 31, 2026, 1:58 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বোয়ালমারী রুপাপাত ইউপির বাজেট ঘোষণা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯নং রুপাপাত ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। ৩০ মে সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট পেশ করেণ ইউনিয়নটির চেয়ারম্যান মোঃ আজিজার রহমান মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ খন্দকার আয়ূউব আলী, মোঃ নাজমুল হোসেন, রবীন কুমার, পরিমল কুমার বালা, সংরক্ষিত মহিলা সদস মোছাঃ রোজিনা বেগম, ফিরোজা বেগমসহ স্থানীয় নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গসহ সাংবাদিক, সুধীজন । উন্মুক্ত এ বাজেটে সম্ভব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৩১ লক্ষ ৬৮ হাজার ১০ টাকা। সম্ভব্য ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৪৭ হাজার ৭৬০ টাকা। সম্ভব্য উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। ইউনিয়ন পরিষদ সচিব মোঃ মোকারম হোসেন উজ্জ¦লের সঞ্চালনায় উন্মুক্ত এ বাজেট প্রনয়ণে নানা শ্রেণি পেশার মানুষের মতামত গ্রহণ করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর