March 31, 2026, 5:05 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় সুনামগঞ্জে যুবক গ্রেফতার

জিসান আহমেদ জুটন,সিলেট থেকেঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় সুনামগঞ্জে আক্তার মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিালয়ান- র‌্যাব।গত ১১ জুন ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার এএসপি মো. ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।পরে র‌্যাব কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।আক্তার মিয়া দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এলাকার মৃত মো. সুরুজ আলীর ছেলে।এ ব্যাপারে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মো. ফয়সল আহমদ  প্রাইভেট ডিটেকটিভকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আক্তার মিয়া দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আসছিল।তার ফেসবুক আইডিতে ঢুকে তথ্য প্রমাণসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জুন ২০২০ /ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর