April 13, 2026, 2:47 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জয়ে ফিরল রিয়াল

জয়ে ফিরল রিয়াল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নিজেদের খুঁজে ফেরা রিয়াল মাদ্রিদ লেগানেসের মাঠেও হোঁচট খেতে বসেছিল। তবে শেষ দিকে মার্কো আসেনসিওর গোলে জয়ের পথে ফিরেছে জিনেদিন জিদানের দল।

বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কাপে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি। তিন ম্যাচ পর জিতলো দলটি।

গত ৭ জানুয়ারি লিগে সেল্তা ভিগোর মাঠে ২-২ ড্র করার তিন দিন পর কোপা দেল রে শেষ ষোলোর ফিরতি লেগে দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়ার সঙ্গে ড্র করে রিয়াল। এর তিন দিন পর লিগে ভিয়ারিয়ালের কাছে হারে জিদানের শিষ্যরা। অবশেষে মিলল জয়ের দেখা।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে রিয়ালের এটি দ্বিতীয় জয়। সমান দুটি করে হার ও ড্র।

নিয়মিত একাদশের প্রায় সবাইকে ছাড়া একাদশ সাজানো রিয়াল বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে প্রথমার্ধে তেমন সফল হয়নি। এলোমেলো প্রচেষ্টাগুলো প্রতিপক্ষের ডি-বক্সের বাইরেই ভেস্তে যাচ্ছিল।

এরই মাঝে ৩৩তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে যান মাতেও কোভাসিচ। কিন্তু বল পায়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

৬৬তম মিনিটে স্বাগতিকদের একটি বিপজ্জনক ফ্রি-কিক মার্কোস লরেন্তের মাথা ছুঁইয়ে ক্রসবারে লাগলে বেঁচে যায় রিয়াল।

এর পরের মিনিটে দানি সেবাইয়োসকে বসিয়ে লুকা মদ্রিচকে নামান কোচ। আর ৭৩তম মিনিটে লরেন্তেকে বসিয়ে নামান ইসকোকে। কিন্তু সাফল্যের দেখা কিছুতেই মিলছিল না।

উল্টো ৭৫তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। ফরোয়ার্ড ক্লাওদিওর দারুণ ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কিকো কাসিয়া।

৮৯তম মিনিটে অবশেষে দলের মুখে হাসি ফোঁটান আসেনসিও। বাঁ-দিক থেকে তিও এরনদেঁজের ক্রসে দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার।

আগামী বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি লেগ।

Share Button

     এ জাতীয় আরো খবর