April 8, 2026, 1:15 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মাতাল হয়ে গাড়ী চালাতে গিয়ে এমপির মেয়ের রোড এক্সিডেন্ট গুরুতর আহত ৩

নিজস্ব প্রতিবেদক

mostbet

রংপুর মহানগরীর কামাল কাছনা গুঞ্জণ মোড় এলাকায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসলিম জুঁই গাড়ি চালাতে গিয়ে ২৩ রোড এক্সিডেন্ট করেছে বলে জানাগেছে।গত ৭ জুন রবিবার রাত ১০টায় নগরীর কামাল কাছনা গুঞ্জন মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে গেলে জানা যায়, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসলিম জুঁই প্রাইভেট কারটি নিজেই ড্রাইভ করছিলেন ও গাড়ির অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক কে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে বাইক আরোহী রাস্তার উপরে পড়ে যায়। একই সঙ্গে তার নিকটে থাকা অটো রিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা  খেয়ে অটোরিকশাটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।  অটোচালক ও অটো রিকশা তে থাকা যাত্রী দুজন গুরুতর আহত হয়।এ দিকে রাঙ্গা সাহেবের মেয়ে কিছুই হয়নি। এলাকাবাসী আহতদের কে চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী সেখানে জরো হয়। পরে তারা রাঙ্গা সাহেবের মেয়ে জুঁই ও গাড়িকে অবরুদ্ধ করে রাখে। একই সঙ্গে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। এ দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাঙ্গা সাহেবের মেয়ে জুঁইকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয় এবং  পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।এ তথ্য নিশ্চিত করে মেট্রো কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এরশাদ আলী বলেন, রাঙ্গা সাহেবের মেয়ে রাত ১০টার দিকে নেভিব্লু কালারের একটি প্রাইভেট কর চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশার চালক ও মোটর সাইকেল আরোহী সহ তিনজন গুরুত্বর আহত হয়। ঘটনাস্থলে এলাকার লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠায়। এবিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয় নাই বলে  থানা সুত্রে জানাগেছে।

ডিটেকটিভ/৮ জুন ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর