March 20, 2026, 8:44 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

অ্যামাজনের প্রধান কার্যালয় চায় নিউ ইয়র্ক

অ্যামাজনের প্রধান কার্যালয় চায় নিউ ইয়র্ক
ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রধান কার্যালয় নিজেদের শহরে চায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক।
গত শুক্রবার প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক শহর বিশ্বাস করে এটি কয়েকটি কারণে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী, এর মধ্যে বড় পরিসরে উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মীবৈচিত্র্য আর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয় রাখার আগের রেকর্ড রয়েছে। এই শহরে থাকা গুগলের প্রধান কার্যালয়ে বর্তমানে পাঁচ হাজার কর্মী কাজ করছেন, যা সিলিকন ভ্যালির বাইরে প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি কর্মীসংখ্যার কার্যালয়।
শহর কর্তৃপক্ষ সম্প্রদায়ের বিভিন্ন সংস্থা, মানুষ ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এ প্রস্তাব নিয়ে ধারণা ও তথ্য চায়, উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
অ্যামাজন বলেছে, তারা তাদের নতুন প্রধান কার্যালয় চালু ও পরিচালনা করতে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে। সেই সঙ্গে এই কার্যালয়ে ৫০ হাজার কর্মীর কর্মসংস্থান করা হবে। অ্যামাজনের প্রধান কার্যালয়ের জন্য আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে শিকাগো, বালটিমোর, হিউস্টন, বোস্টন আর অরল্যান্ডো। ১৯ অক্টোবর পর্যন্ত অ্যামাজনের কাছে ৫০টিরও বেশি শহর প্রস্তাব দাখিল করবে বলে আশা করা হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর