March 29, 2026, 10:30 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

কুয়াকাটায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ বিস্কুট বিতরণ

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথামিক ও গন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পটুয়াখালীর কুয়াকাটা ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১০ শিক্ষার্থীর মাঝে পুষ্টি সমৃদ্ধ বিস্কুট বিতরণ করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান প্রত্যাশা বাংলাদেশ। শিক্ষার্থী প্রতি ৩০ প্যাকেট করে এ উচ্চ শক্তি সম্পন্ন বিস্কুট দেয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের মহামারী চলাকালীন সময়ে প্রথমবারের মতো শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের হাতে স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট পৌছে দেয় প্রত্যাশা বাংলাদেশের ফিল্ড অফিসার মোঃ যুবায়ের আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ৬০ নং লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাহবুব আলম আকন, সহ সভাপতি মোঃ ইসমাইল প্যাদা,সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলামসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

ডিটেকটিভ/১জুন  ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর