March 27, 2026, 2:21 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে ফলাফলের শীর্ষ তালিকায় এগিয়ে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়

রিপন মিয়া মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)  পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে ৩১ মে রবিবার সকালে ।
এবারে  মৌলভীবাজার সদর উপজেলার মধ্যে ফলাফলের শীর্ষ তালিকায় এগিয়ে গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়। পরীক্ষায় মোটঃ ১৩৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে এ+৬ জন সহ মোট ১২৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। অকৃতকার্য ৯জন। শতকরা পাসের হার ৯৩%।
স্কুলের ফলাফল এর  জানতে সকালে  বিদ্যালয়ে আসেন  স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী,
পরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জান ফলাফল এর কপি স্কুলের প্রধান শিক্ষক এর হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু মিয়া চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ, সদস্য আব্দুল জব্বার, এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী  শিক্ষক জসিম উদ্দিন, ফেরদৌসি আক্তার, হেলাল উদ্দিন, মাওঃ জাহির মিয়া, শহিদুল ইসলাম, সুব্রত চন্দ্র বিশ্বাস প্রমূখ।
পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী বিদ্যালয়ের এরকম ফলাফলের জন্য প্রধান শিক্ষক সহ সবাইকে ধন্যবাদ জানান।
ডিটেকটিভ/১জুন  ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর