March 30, 2026, 2:01 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয় -ডা. দিপু মনি

শাহ মো: রায়হান বারী,নিজস্ব প্রতিবেদকঃ

বর্তমান মরণব্যাধি করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচ এস সি পরীক্ষা নেওয়া সম্ভব নয়- শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
আজ ৩১ মে,২০২০ রবিবার সকাল ১১ টায় ফেসবুক লাইভে কনফারেন্সের মাধ্যমে ২০২০ এস এস সি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন আমরা গত এপ্রিল মাসের ১ তারিখে এইচ এস সি ও সমমানের পরীক্ষার সমস্ত প্রস্তুতি রেডি করেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতি বৃদ্ধির কারণে সারাদেশ লকডাউন করা হয়েছে। সেজন্যই এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি যখনে অনুকূলের আসবে। আমরা ঠিক তখনই সামাজিক দূরত্ব ও সচেতনতার মাধ্যমে দুই সপ্তার মধ্যে এইচ এস সি ও সমমানের পরীক্ষা নিয়ে ফেলবো।
তিনি আরো বলেন, মরণব্যাধি করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব নয়। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই করোনা পরিস্থিতির মোকাবেলা করেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

ডিটেকটিভ/৩১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর