April 13, 2026, 12:24 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শিবগঞ্জে যুবলীগ সভাপতির ওপর ছিনতাইকারীদের ন্যাক্কার জনক হামলা আসামীদের গ্রেফতারের দাবি!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি প্রভাষক রফিকুল ইসলামের ওপর ন্যাক্কার জনক হামলা চালিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার (২৯শে মে) রাত্রী পৌণে ১০ টার দিকে উপজেলার দুলর্ভপুর ভেতর বাজার এলাকায় এই ন্যাক্কার জনক ঘটনাটি ঘটে। আহত যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম দুলর্ভপুর ভান্ডার গ্রামের বাসিন্দা।এ ব্যাপারে আহত যুবলীগ সভাপতি প্রভাষক রফিকুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম বলেন, রফিকুল ইসলাম রাতে বাড়ি ফেরার সময় বাজারে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা দেশিয় অস্ত্র দিয়ে তাঁকে মারাত্মকভাবে জখম করে। এক পর্যায়ে প্রভাষক রফিকুল মাটিতে পড়ে গেলে মানিব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে বাজারে থাকা স্থানীয় লোকজন তাঁকে এ অবস্থায় পড়ে থাকতে দেখে শিবগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পুরুষ ওয়ার্ডের ৩৯ নম্বর বেডে ভর্তি করা হয়েছে।বিষয়টি নিয়ে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজু বলেন, দুলর্ভপুর-ভান্ডার এলাকায় একটি ছিনতাইকারী সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে তৎপর রয়েছে। তারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত। তাদের এই হীন কাজের প্রতিবাদ করায় ছিনতাইকারী-সন্ত্রাসীরা প্রভাষক রফিকুল ইসলামের ওপর এ হামলা চালিয়েছে। তিনি এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন। শিবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আসিফ আহমেদ সৌরভ বলেন, মুলত স্থানীয় ছিনতাইকারীর একটি দল তাঁর ওপর এ হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ গণমাধ্যম কর্মীদের বলেন, স্থানীয় বিরোধে এই হামলার ঘটনাটি ঘটেছে। আমরা থানা পুলিশের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চালাচ্ছি।

ডিটেকটিভ/৩১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর