March 24, 2026, 1:35 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চিলমারীতে ঈদের আনন্দ থেকে বন্চিত কিন্ডারগার্ডেনের শিক্ষকরা

মোঃ হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

করোনা দিয়েছে হানা। জনজীবনে নেমে এসেছে স্থবির। কাঁপতে দেশ বিদেশ। সেই ঝড়ে কাবু এখন চিলমারী কিন্ডারগার্টেনের শিক্ষক গন। ঈদ যেন এসেছে তাদের কষ্ট নিয়ে। কর্মহীন অনেকে সরকারী বেসরকারী ভাবে সাহায্য পেলেও কর্মহীন হয়ে পড়া প্রায় দেড়শতাধিক শিক্ষকের ভাগ্যে মেলেনি কোন সহযোগিতা। কর্মহীন হয়ে পড়া শিক্ষক গনের কাটছে মানবেতর জীবন যাপন।
জানা গেছে, করোনার প্রভাবের শুরুতেই বন্ধ হয়ে যায় কিন্ডারগার্টেন স্কুল গুলো। বন্ধ হয়ে যায় প্রাইভেট কোচিং। বন্ধ হয়ে যায় কিন্ডারগার্টেনের শিক্ষকদের আয়ের উৎস। দীর্ঘদিন থেকে কর্মহীন হয়ে পড়া শিক্ষক গন পরিবার পরিজন নিয়ে পড়েছেন বড় বিপাকে। করছেন মানবেতর জীবন যাপন। কথা হলে কয়েকজন শিক্ষক জানান কি আর বলবো বলেন প্রায় তিন মাস থেকে স্কুল বন্ধ নেই বেতন, প্রাইভেট পড়াও নিষেধ এছাড়াও কোন অভিভাবকও পড়াতে চাচ্ছেন না এই সংকট মুহুর্তে। নেই বেতন নেই টেউশনি আয়েরও নেই কোন পথ বড় সমস্যায় আছি পরিবার নিয়ে। সবাই যখন কেনাকাটা আর ঈদ আনন্দ নিয়ে ব্যস্ত আমাদের সন্তান ও স্ত্রী কষ্টে পার করছে সময়টা। খোঁজ নিয়ে জানা গেছে উপজেলায় প্রায় ১০ থেকে ১৫ টা কিন্ডারগার্টেনের প্রায় দেড়শতাধিক শিক্ষক রয়েছেন। প্রায় তিন মাস থেকে কর্মহীন হয়ে পড়া এই শিক্ষদের পরিবারে নেই আনন্দ পার করছে কষ্টের সময়।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সাথে কথা হলে তিনি জানান তারা এসেছিল কথা হয়েছে বিষয়টি নিয়ে ভাবছি।

ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর