April 2, 2026, 7:38 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

রাজারহাটে মসজিদের ইমাম- মোয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে, করোনার দুঃসময়েও যথানিয়মে ঈদ আসছে। ঈদে এবার ভিন্ন আবহ করোনার কারণে। তবু উৎসব উৎসবই, মানুষের মিলনোৎসব। দেশের প্রধানমন্ত্রী এ বিষয়টিকে সবসময়েই বিশেষ দৃষ্টিতে দেখে থাকেন। দেশের মানুষ কেমন আছে, তাদের সঙ্কট কোথায়, প্রয়োজন কী- এসব জননীর মতোই উপলব্ধি করেন তিনি। তাই উৎসব মানেই প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’। আজ শনিবার ২৩ মে ২০২০ইং দুপুর ১:০০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে ৩ শত ৩০ টি মসজিদের ইমাম মোয়াজ্জিনদের হাতে “ঈদ উপহার” হিসেবে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ যোবায়ের হোসেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ-উল ফিতর উপলক্ষে পাঠানো ‘ঈদ উপহার” আজ রাজারহাট উপজেলার সকল মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারি কতৃপক্ষের নিকট বিতরণ করা হয়।
এসময়, বিতরন কালে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, এসিল্যান্ড রাজারহাট, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমীন বেগম, সদর ইউপি সদস্য বিপ্লব মিয়াসহ গণমাধ্যম কর্মীগণ।

ডিটেকটিভ/২৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর