April 9, 2026, 10:31 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে চাল উদ্ধারের ঘটনায় মামলা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

mostbet

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাশতলা গ্রামের ওলিয়ার শেখের বাড়ি থেকে ১৮ মে সোমবার খাদ্য বান্ধব কর্মসূচির ১ টন ৩০ কেজি চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহানা কাকলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ২১ মে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫/১ ধারায় মামলাটি দায়ের করা হয়।
জানা যায়, বোয়ালমারী উপজেলা ১৮ মে সোমবার সন্ধ্যায় খাদ্য বান্ধব কর্মসূচির ১ টন ৩০ কেজি (৩৪ বস্তা) চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওলিয়ার শেখ নামে এক ব্যক্তির বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪ বস্তা চাল উদ্ধার করি। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত এ চাল ক্রয় বিক্রয়যোগ্য নহে। বিবাদী আইন লঙ্গন করে আর্থিক লাভবান হওয়ার নিমিত্তে অবৈধভাবে চালগুলো সংগ্রহ করে। উদ্ধারকৃত চাল খাদ্য গুদাম রক্ষক কর্মকর্তার হেফাজতে রয়েছে। এছাড়াও বেশকিছু অনিয়মের তথ্য আমাদের হাতে এসেছে। প্রত্যেকটি অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, চাল উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক, তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর