March 23, 2026, 9:38 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নির্বাচন বন্ধের জন্য বিএনপিকে অভিযুক্ত করা উচিত : হানিফ

নির্বাচন বন্ধের জন্য বিএনপিকে অভিযুক্ত করা উচিত : হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এখানে আওয়ামী লীগ বা অন্য কারোর কিছু করার সুযোগ নেই। সীমানা নির্ধারনসহ কোন সমস্যা থাকলে সে গুলো সমাধানের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই  রিট কারীর একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এর পরে বিএনপি কিভাবে দাবি করেন যে সরকার নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে। বিএনপি করা রিটের কারণে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, সেই দায়ে বিএনপিকে অভিযুক্ত করা উচিৎ। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ‘সরকার নির্বাচন বন্ধ করতে চাই মির্জা ফকরুলের এমন মন্তব্যে প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর